বাগাতিপাড়া প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রীর পেছনে দাঁড়ানোর প্রতিযোগিতায় ছাত্রদল-যুবদলের হট্টগোল

নাটোরের বাগাতিপাড়ায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুলের পেছনে দাঁড়ানো নিয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডাও হয়। পরে প্রতিমন্ত্রী নিজেই নেতাকর্মীদের সরিয়ে দিয়ে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক ও সেলাই মেশিন বিতরণ উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে প্রতিমন্ত্রীর পেছনে দাঁড়ানোর জন্য ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এ নিয়ে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হলে অনুষ্ঠানস্থলে হট্টগোলের সৃষ্টি হয়।

এ সময় পরিস্থিতি শান্ত করতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন এগিয়ে আসেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পরে প্রতিমন্ত্রী নিজেই ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে নাম ধরে ডেকে পেছনে সরে যেতে বলেন। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের সভ্য ও শৃঙ্খলাপূর্ণ রাজনীতি করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহামুদুল হাসান, বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০