সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
রোগীরা নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন কি না, চিকিৎসক-নার্সদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কেও খোঁজ নেন প্রতিমন্ত্রী। রোগীদের কোনো অসুবিধা রয়েছে কি না, সে বিষয়েও তিনি কথা বলেন।
পরিদর্শন শেষে হাসপাতালের স্বাস্থ্যগাথা হলরুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফারজানা শারমিন পুতুল।
সভায় তিনি বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হকের মাধ্যমে হাসপাতালের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো ইতোমধ্যে তিনি জেনেছেন। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি অনুদানের চেক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত সরকারি অর্থের চেক এবং সেলাই মেশিন বিতরণ করেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
দিনের শেষ কর্মসূচিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান এবং ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা উপস্থিত ছিলেন।
মন্তব্য