মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুর-বাগাতিপাড়ায় দিনব্যাপী সরকারি কর্মসূচিতে প্রতিমন্ত্রী পুতুল

নাটোরের লালপুর-বাগাতিপাড়া নির্বাচনী এলাকায় দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে লালপুর এবং বিকেলে বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণ করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বয়স্ক, বিধবা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা ভাতা প্রসঙ্গে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “আর কোনো মা-বাবা তাদের ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীরা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রকৃত অসহায় ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। কোনো অনিয়ম বা অবহেলার কারণে যেন প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

পরে প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এরপর উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস, উপজেলা বিএনপি নেতা নেকবর হোসেন, রশিদ চৌধুরী, পৌর নেতা আমিরুল ইসলাম জামাল, যুবদল নেতা আবু রায়হানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০