আল আমিন, নাটোর প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজিতে সাড়ে ৩৩ কেজি গাঁজা – আটক ৩

নাটোরে দুর্ঘটনা কবলিত একটি সিএনজি থেকে কৌশলে লুকিয়ে রাখা ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। গতকাল ১৪ সেপ্টেম্বর (রোববার) বিকেলে নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ এলাকার মো. মঈন উদ্দিন মন্টুর ছেলে মো. পারভেজ মোস্তফা (২৫),নাছির শেখের ছেলে মো. নজরুল ইসলাম ওরফে নবা (৪০) এবং মৃত কটু প্রামানিকের ছেলে মো. শাহাদৎ হোসেন ওরফে বিপুল (৪৩)।

আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান পুলিশ সুপার মোঃ শরিফুল হক।

তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর বিকেলে নলডাঙ্গার বুড়িরভাগ গ্রামে একটি নীল রঙের সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই সময় সিএনজির চালক পালিয়ে যান এবং আহত যাত্রী চিকিৎসার জন্য হাসপাতালে চলে যান। সেই সুযোগে গ্রেপ্তারকৃত আসামিরা সিএনজিতে থাকা ৩টি চটের বস্তায় ভরা গাঁজা কৌশলে নিজ নিজ বাড়িতে নিয়ে ছোট ছোট প্যাকেটে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশ ১৪ সেপ্টেম্বর বিকেল পৌনে চারটার দিকে অভিযান চালিয়ে আসামি পারভেজ ও নজরুলের কাছ থেকে ১৯ কেজি ৭৭০ গ্রাম এবং শাহাদৎ হোসেনের বাড়ি থেকে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

তিনি আরো জানান, এ ঘটনায় নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০