আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব

নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) ২০২৬ সকাল সাড়ে ১০ টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ‘আত্রাই’ পত্রিকা পরিবারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​আত্রাই পত্রিকার প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে মিতু ও জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন

এগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সামিউল ইসলাম।

বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য সচিব আনিসুল রহমান বুলু, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন,

যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, কবি মোজাম্মেল হক, আরিফুজ্জামান লেবু প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি আঞ্চলিক পত্রিকা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি ও অবহেলিত মানুষের সুখ-দুঃখের প্রতিচ্ছবি।

‘আত্রাই’ পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে সমাজ গঠনে উদ্বুদ্ধ করার জন্য আমি পত্রিকা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে প্রকাশনা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০