নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার মাধনগর এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মাধনগর এলাকার মৃত দুলাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), সাইদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫) কে হেরোইন ও মৃত আহাদ আলীর ছেলে সিরাজুল ইসলামকে গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামীম হোসেন জানান, নলডাঙ্গায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য