আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে সড়কের অসমাপ্ত কাজ তিন লাখ টাকা ব্যায়ে শেষ হচ্ছে

বগুড়ার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর গ্রামের একটি রাস্তার প্রায় ১৩৮ মিটার সড়কের অসমাপ্ত কাজ তিন লাখ টাকা ব্যায়ে শেষ হচ্ছে।

মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) বেলা ১২টায় সান্তাহার ইউপির দড়িয়াপুর গ্রামের খোকনের দোকার থেকে সাঈম উদ্দীন স্কুল অভিমুখি এই ইট সোলিং কাজের উদ্বোধন করেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহিন হোসেন, সাইদুল ইসলাম, বিএনপি নেতা হোসেন আলী ও সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইসলাম সোহাগ প্রমূখ।

স্থানীয়রা জানান, সান্তাহার ইউনিয়নের সর্বশেষ গ্রাম দড়িয়াপুর। এই গ্রামের পশ্চিম ও উত্তর দিকে নওগাঁ সদর উপজেলা, দক্ষিণ ও পূর্বদিকে রানীনগর উপজেলা আর মাঝখানে দড়িয়াপুর গ্রাম। এই গ্রামে কয়েক হাজার লোকের বসবাস। চকউজির স্কুল থেকে দড়িয়াপুর গ্রামের মধ্য দিয়ে রানীনগর কালীবাড়ি বাজার পর্যন্ত একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা চলে গেছে। এখানে মাটি দিয়ে ২০০৩ সালে প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরি করা হয়। এরপর কয়েক দফায় জনপ্রতিনিধি বদলালেও শুধু বদলায়নি এই রাস্তার বেহাল অবস্থা। ফলে চকউজির স্কুল থেকে রমজান লাঠিয়ালের বাড়ি পর্যন্ত রাস্তায় একটু বৃষ্টি হলে কাঁদায় পরিণত হতো। এমকি গ্রামবাসীর হেঁটে চলাচলও অসম্ভব হয়ে পড়েছিল। এমন পরিস্থতিতে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন এই সড়কে পুরো অংশজুড়ে ইট সোলিং করার উদ্যোগ নেন। সে অনুযায়ী তিনি গ্রামবাসীকে কথাও দেন। যেমন কথা তেমন কাজ। তিনি দুই দফায় পুরো রাস্তার কাজই প্রায় শেষ করে ফেললেন।
সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, ‘দড়িয়াপুর গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিনই পাশের চকউজির, প্রান্নাথপুর, চণ্ডীপুর, চকবুলাকিসহ শতাধিক গ্রামের মানুষ রানীনগর বাজারে যাতায়াত করে। রাস্তাটি মাটির হওয়ায় লোকজন চরম দুর্ভোগের শিকার হতে হতো। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি- এই রাস্তায় ইট সোলিং করার। আলহামদুল্লিাহ, কাজটি আর কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। দুর্ভোগও কেটে যাবে।’

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০