নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও তৎপরতার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঈশ্বরদী রেলগেট এলাকার খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের কর্মকাণ্ড ও তৎপরতা জনগণ মেনে নেবে না। ঈশ্বরদীতে কোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
বিক্ষোভ মিছিলে ঈশ্বরদী উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সাহাবুদ্দিন আহমেদ সেন্টু সরদার, ঈশ্বরদী পৌর বিএনপির একাংশের আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, বিএনপি নেতা বিস্টু সরকার, আক্কাস আলী খান, মনিরুজ্জামান টুটুল সরদার, হিরক সরদার ও মুনসুর মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য