রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে সংবর্ধনা এবং কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আড়ানী পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ২০২৬ ইং বিকেল সাড় ৪টায় আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ০৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মহিদুল ইসলাম জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন এবং রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
এছাড়া অনুষ্ঠানে আড়ানী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আফতাব উদ্দীন, সাবেক আহ্বায়ক শিক্ষক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক-১ মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক-২ জিয়াউল হক জিয়া, সাবেক সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সাজদার রহমান, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এবং আড়ানী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহতাব হোসেন মাস্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিলন প্রাং, সদস্য আসাদুজ্জামান রাজা ও জয়নাল আবেদীন, আড়ানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও বাউসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসু, আড়ানী পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া খাতুন, মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রাজ্জাক তুফান, আড়ানী পৌর কৃষক দলের সভাপতি আকরাম আলী, আড়ানী পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম এবং আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আড়ানী পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু।
উত অনুষ্ঠানে এমপি আবু সাঈদ চাঁদকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, মাদ্রাসার প্রধান সম্মাননা স্মারক প্রদান করেন এবং এমপিকে ফুলেল্ শুভেচ্ছা দিয়ে শিক্ত করেন।
এর আগে আড়ানী পৌর বাজারের গুড় ব্যবসায়ীক গণ এমপি চাঁদ কে ফুলেল্ শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেন। এসময়ে গুড় বাজারের চলমান উন্নয়ন মূলক কাজ পরিদর্শক করেন।
মন্তব্য