বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় ব্রিটিশ হাইকমিশনার; পরিদর্শন করলেন ঐতিহ্যবাহী স্থাপনা

রাজশাহীর বাঘায় শত বছরের ঐতিহ্যবাহী বাঘা শাহী মসজিদ ও জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারা কুক (H.E. Ms. Sarah Cooke)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ২০২৬ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাঘা শাহী মসজিদ ও জাদুঘর পরিদর্শনে আসেন।

এ সময় ব্রিটিশ হাইকমিশনারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশন, ঢাকার হেড অব কমিউনিকেশনস (অন্তর্বর্তীকালীন) মি. সজীব হাসান, কমিউনিকেশনস ম্যানেজার (ডিজিটাল অ্যান্ড ক্রিয়েটিভ) মি. জয় প্রকাশ বড়ুয়া, কমিউনিকেশনস ম্যানেজার (ডিজিটাল অ্যান্ড ক্রিয়েটিভ) মি. শানানুজ্জামান অঙ্গন শেখ এবং ফরেন পলিসি অ্যানালিস্ট মো. কামরুজ্জামান আমান।

পরিদর্শনকালে তারা বাঘা শাহী মসজিদের স্থাপত্যশৈলী, ঐতিহাসিক নিদর্শন ও জাদুঘরের বিভিন্ন বিষয় ঘুরে দেখেন। ঐতিহ্যবাহী স্থাপনাটির ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেন।

ব্রিটিশ হাইকমিশনারের সফরকে কেন্দ্র করে বাঘা শাহী মসজিদ এলাকায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। পরিদর্শনকালে সফরকারী দলের সার্বিক সহযোগিতায় ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফায়সাল তালুকদার, বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক, প্রত্নতত্ত্ব বিষয়ক লিটন দাস, সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, বাঘা মাজার শরিফ কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।

পরিদর্শন কালে তিনি বাঘার ঐতিহাসিক নানা স্থাপনা শাহী মসজিদ, জাদুঘর ও সংলগ্ন বিশাল দিঘী দেখে মুগ্ধ হন। একই সাথে মাজারে অনেক মানুষ দেখে তিনি আনন্দ পান। তার আগমনে বাঘা মাজার চত্ত্বরে উপস্থিত মানুষের মাঝে বাড়তি উদ্দীপনা লক্ষ করা যায়।

উল্লেখ্য, বাঘা শাহী মসজিদ রাজশাহীর অন্যতম ঐতিহাসিক স্থাপনা। এর প্রাচীন স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেশের ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। মসজিদসংলগ্ন জাদুঘরেও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০