মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাঘাটায় বসতবাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ৪ হাজার ৬০০ চারা

গাইবান্ধার সাঘাটায় যুব কৃষিপণ্য উৎপাদক সংস্থার সদস্যদের বসতবাড়ি ও আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ট্রেডক্র্যাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় স্ববল প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

গণ উন্নয়ন কেন্দ্র (GUK) ও উপজেলা যুব কৃষিপণ্য উৎপাদক সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। চলতি বছর স্ববল প্রকল্পের আওতায় সারাদেশে ৩ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সাঘাটায় কৃষিপণ্য উৎপাদক সংস্থার সদস্যদের মধ্যে মোট ৪ হাজার ৬০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে।

প্রথম ধাপে উপজেলার পদুমশহর ইউনিয়নের ১ হাজার ১৫০ জন উপকারভোগীর প্রত্যেককে চারটি করে আম, অর্জুন, পেয়ারা ও মেহগনি গাছের চারা দেওয়া হয়। উপকারভোগীরা নিজ নিজ বসতবাড়ি ও আঙ্গিনায় এসব চারা রোপণ করবেন।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এস এম আমিরুল ইসলাম, সাঘাটা উপজেলা যুব উন্নয়ন কৃষিপণ্য উৎপাদক সংস্থার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা, গণ উন্নয়ন কেন্দ্রের (GUK) প্রতিনিধি আবু সাইদ তুহিনসহ সমিতির সদস্যরা।

আয়োজকরা জানান, বসতবাড়ি ও আঙ্গিনায় ফলদ ও বনজ গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ এবং ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০