আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে লাইসেন্সের নামে ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায়, আটক ২

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের পৌরসভার লাইসেন্স দেওয়ার কথা বলে চালক-মালিকদের কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা করে আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সান্তাহার রেলগেটের পশ্চিম পাশে বাঁধন ফ্যাক্স দোকানের সামনে ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন- উপজেলার বড়টিকরি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭) ও পৌর শহরের আসতুল সরকারের ছেলে আলম হোসেন (৫৬)।

মামলা সূত্রে জানা যায়, সান্তাহার পোস্ট অফিস মসজিদের গলিতে আতর-টুপির দোকানের মালিক বেলাল হোসেন খন্দকারের শ্বশুর ফারুক সরদার ব্যাটারিচালিত ভ্যান চালান। ঘটনার সময় ভ্যানচালক ফারুক সরদারের কাছ থেকে লাইসেন্সের কথা বলে ৭০০ টাকা দাবি করেন রবিউল ইসলাম। বিষয়টি নিয়ে বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি আলম হোসেনের কাছ থেকে অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স নিয়ে বিক্রির কথা জানান। পরে আলম হোসেন ঘটনাস্থলে এলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি অনুমোদনবিহীন লাইসেন্স, মালিক লাইসেন্সের ৭টি বহি ও চালক লাইসেন্সের ৭টি বহি জব্দ করে। এ ঘটনায় বেলাল হোসেন খন্দকার বাদী হয়ে আদমদীঘি থানায় আটক দুজনসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০