মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় পুকুরপাড়ে শার্ট-স্যান্ডেল, পানিতে মিলল আনসার ভিডিপি সদস্যের মরদেহ

নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে শাহজাহান আলী (৫৩) নামে এক আনসার ভিডিপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চককোয়ালিপাড়া এলাকার আব্দুল খালেকের পুকুর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত শাহজাহান আলী চককোয়ালিপাড়া গ্রামের মৃত নাদের আলীর ছেলে। তিনি আনসার ভিডিপির সদস্যের পাশাপাশি একটি গভীর নলকূপ পরিচালনা করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আসর নামাজের সময় বাড়ি থেকে বের হন শাহজাহান আলী। রাত ১১টার দিকে তিনি কয়েকজনের সঙ্গে কোয়ালিপাড়া গ্রামের একটি পুকুরপাড়ে বসে মুড়ি মাখিয়ে খান। পরে সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
শনিবার সকালে পুকুরের মালিক আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরে গেলে আমগাছের সঙ্গে শাহজাহানের শার্ট ও পাশে তার স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে শাহজাহানের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের বাড়িতে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার ওই পুকুরে অবাঞ্ছিত মাছ নিধনের জন্য গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছিল। এরপর পুকুরে মাছ মরে ভেসে ওঠে। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে শাহজাহান মরা মাছ তুলতে গিয়ে পানিতে পড়ে ডুবে মারা যেতে পারেন বলে স্থানীয়দের ধারণা।

নিহতের ছেলে আসিফ আলী বলেন, তার বাবা বেশিরভাগ সময় পাশের গ্রামে থাকতেন। শুক্রবার বিকেলেও তিনি বাড়ি থেকে সেখানে যান। সকালে খবর পেয়ে চাচাদের সঙ্গে নিয়ে পুকুর থেকে বাবার মরদেহ উদ্ধার করেন। তার বাবার কারও সঙ্গে শত্রুতা বা আর্থিক লেনদেন ছিল না। পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মরা মাছ তুলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারণা।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০