শাজাহানপুর (বগুড়া) প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা,জব্দকৃত লবণ ধ্বংস

বগুড়ার শাজাহানপুরে মুড়ি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিলাশ দেবনাথ নামে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অনুমোদনহীন দুই বস্তা লবণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদার পুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুড়ির বস্তায় লেভেলিং না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, অনুমোদনহীন লবণ ব্যবহার এবং কারখানায় প্রয়োজনীয় পোশাক না পরার বিষয়গুলো অভিযানে ধরা পড়ে।
এ অপরাধে চেলো গ্রামের অজিত দেবনাথের ছেলে বিলাশ দেবনাথকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানুর হোসেন খান প্রসিকিউশন প্রদান করেন। পরে জব্দ করা অনুমোদনহীন দুই বস্তা লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসী উর্মি।  তিনি জানিয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০