আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ার সান্তাহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সান্তাহার পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সান্তাহার পৌর যুবদল কার্যালয়ের সামনে এসে শেষ হলে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল ও সহ-সভাপতি ইকবাল হোসেন।

এছাড়াও বক্তব্য দেন পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ, সৌরভ কর্মকার, মাহমুদুল আলম, শাহাজাহান আলম স্বপন, দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি সোহাগ হোসাইন ও সাবেক ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রবিন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় সান্তাহার পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০