রাজশাহীর বাঘায় ১৫৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় স্কাফসহ নাসিরুল ইসলাম ওরফে মিরাজ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (গাবতলীপাড়া) এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানা পুলিশ জানায়, নাসিরুল ইসলাম ওরফে মিরাজের দেখানো ও তার নিজ হাতে বের করে দেওয়া মতে, তার বাড়ির রান্নাঘর সংলগ্ন খড়ি রাখার ঘর থেকে ১৫৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় স্কাফ উদ্ধার করা হয়। পরে নিয়ম অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
গ্রেপ্তার নাসিরুল ইসলাম আলাইপুর (গাবতলীপাড়া) এলাকার মো. আশরাফ আলীর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য