আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন। ​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আত্রাই উপজেলা বিএনপি ও সহযোগী

সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক

প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ​সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ​যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং সাধারণ মানুষের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। দেশের শান্তি, জননিরাপত্তা ও অগ্রগতি অব্যাহত রাখতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

​সমাবেশে উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ- সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর,

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ। ​প্রতিবাদ মিছিল ও সমাবেশে আত্রাই উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০