নাটোরের গুরুদাসপুরে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ পাহারায় তাদের নাটোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—গুরুদাসপুর থানার ১০৩/২৬ নম্বর জিআর মামলার আসামি চলনালী গ্রামের আইয়ুব আলীর ছেলে শিবলু হোসেন ওরফে ভোলা, ৭৭/২৬ নম্বর জিআর মামলার আসামি কুমারখালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে জয়নাল হোসেন, ৩৮/২৬ নম্বর জিআর মামলার আসামি চাঁচকৈড় পুরানপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মেহেদী হাসান মুক্তার, ২১৬/২১ নম্বর জিআর মামলার আসামি চাঁচকৈড় বাজার এলাকার আনন্দ কুমার সূত্রধরের ছেলে মিলন কুমার সূত্রধর, সিংড়া থানার ১৪১/২৬ নম্বর জিআর মামলার আসামি পার-গুরুদাসপুরের শামীমের ছেলে সাব্বির হোসেন এবং তাড়াশ থানার ২৫৪/২৬ নম্বর সিআর মামলার আসামি পিপলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল করিম।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, গ্রেফতারকৃত ছয়জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের নাটোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য