নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, জীবিকা এবং ভূমি অধিকার ও ভূমি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা নিডা, অর্পা, লাস্টার ও পিকেএসএস আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুমনী আক্তার। প্রকল্প কো-অর্ডিনেটর জেকের আলী রায়হানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন, স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাম মোঃ হাবিবুল ইসলাম খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নূর মোহাম্মদ, সাংবাদিক কালিদাস রায়, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, লাসটারের নির্বাহী পরিচালক লায়লা আরজুমান্ড, নিডার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, অর্পার নির্বাহী পরিচালক ওহিদুজ্জামান, আসউসের নির্বাহী পরিচালক নরেশ ওরাঁওসহ প্রমূখ।
সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন বক্তারা।
মন্তব্য