শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সাকিল আহমেদ নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত কনস্টেবল। তিনি জয়পুরহাট সদর উপজেলার নিজামপুর চক বরকত এলাকার বাসিন্দা। তার স্ত্রী নাছরিনের বয়স ৩২ বছর।
শিশুটির বাবা মাহমুদুল হাসান মিলনের অভিযোগ, বুধবার বাড়ির ভাড়াটিয়াদের উদ্যোগে একটি পিকনিকের আয়োজন করা হয়। সেখানে সাকিলের মেয়ের সঙ্গে তার ছেলে বায়েজিদের ঝগড়া বা কথাকাটাকাটি হয়।
এর জের ধরে বৃহস্পতিবার সকালে সাকিল ও তার স্ত্রী বায়েজিদকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের একটি আঙুল কেটে দেন বলে অভিযোগ করেন তিনি।
পরে গুরুতর আহত অবস্থায় বায়েজিদকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির বাবা জানান, ঘটনার খবর পেয়ে তিনি নাটোরে এসে বাসার ভেতরে রক্তের চিহ্ন দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে নাটোর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির কাটা আঙুলের অংশসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পাওয়ার পর কনস্টেবল সাকিল আহমেদ ও তার স্ত্রী নাছরিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য