নাটোরের বাগাতিপাড়ায় ৩ পিস ইয়াবাসহ শাহাদৎ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উপজেলার যোগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহাদৎ হোসেন উত্তর কোয়ালীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যোগীপাড়া এলাকায় অভিযান চালায় বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। এ সময় শাহাদৎ হোসেনকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত শাহাদৎ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য