বগুড়া প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ACI মোটরস ফোটন 3S সেন্টারের উদ্বোধন

বগুড়ায় ACI মোটরস ফোটন 3S সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মেসার্স মৌমিতা ট্রেডার্সের উদ্যোগে আয়োজিত বৃহস্পতিবার দুপুরে শহরের ১৫ নং ওয়ার্ডের পালশায় এ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ানজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ACI মোটরস ফোটনের কান্ট্রি ম্যানেজার জিং জাং, বিজনেস ম্যানেজার আরিফুর রহমান, মৌমিতা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু মোত্তারেব মানিক, মহানগর বিএনপির সভাপতি ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামছু, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন, সাংবাদিক নেতা এম আর শাইন এবং রোটারিয়ান রুবেল তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই 3S সেন্টারের মাধ্যমে ফোটন ব্র্যান্ডের যানবাহনের বিক্রয়, সার্ভিস ও প্রয়োজনীয় সেবা একই জায়গা থেকে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে বগুড়া ও আশপাশের এলাকার গ্রাহকরা আরও সহজে ফোটন যানবাহনের সেবা গ্রহণ করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধন শেষে অতিথিরা কেক কাটেন ও নতুন 3S সেন্টারটি ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০