সিংড়া (নাটোর) প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

নাটোরের সিংড়ায় সার সংকটে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। ডিলারদের কাছে চাহিদা অনুযায়ী সার না পেয়ে হতাশ কৃষকরা। খোলা বাজারে ও পর্যাপ্ত সার মিলছে না। এতে করে আমন ধান নিয়ে আশংকা প্রকাশ করেছে কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে দ্রুত সার সংকট নিরসন হবে। এজন্য ডিলারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে তারা।

জানা যায়, এবছর চলনবিল তথা সিংড়া উপজেলায় আউশ ৩৬৪০ হেক্টর জমিতে আবাদ হয়। ইতোমধ্যে আউশ ধান লাগানো শেষ করেছে। আবার কেউ কেউ ধান কাটা শেষ করেছেন।

কৃষি বিভাগ জানিয়েছে, এবছর আমন রোপন হয়েছে ২৩৫০৫ হেক্টর জমিতে । চারা বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। আমনের আবাদ আরো বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ জন্য সারের চাহিদা রয়েছে। উপজেলায় ২৩ জন সার ডিলার রয়েছে। উপজেলার ১২ টি ইউনিয়ন এবং পৌরসভায় এসব ডিলার নির্দিষ্ট জায়গায় সার বিতরণ করছে।

তবে ডিলারদের কাছে চাহিদা অনুযায়ী সার পাচ্ছে না কৃষকেরা। কৃষকরা ডিলারদের কাছে চাহিদা অনুযায়ী সার পাচ্ছে না। ডাহিয়া ইউনিয়নের কৃষক আ: আজিজ বলেন, উপজেলায় সারের চাহিদা আছে অথচ এখানের সার বিয়াশ বাজার হয়ে তাড়াশ থানায় যাচ্ছে।

বিয়াশ গ্রামের কৃষক আজাদুল, রুহুল আমিন সহ কয়েকজন জানান, তারা কেউ ২০ বিঘা কেউ ৫০ বিঘা জমিতে আবাদ করেছেন। কিন্তু পর্যাপ্ত সার মিলছে না। সারের জন্য ডিলারদের কাছে ঘুরতে ঘুরতে জমির পানি শুকিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারী রেট ইউরিয়া ১০৫০, খোলা বাজারে ১৩/১৪ শ টাকায় বিক্রি হচ্ছে। টিএসপি সরকারী রেট ১৩৫০ খোলা বাজারে ১৭শ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। পটাশ সরকারী রেট ১০৫০ খোলা বাজারে ১৩০০ কিংবা ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান বলেন, সার সংকট কিছুটা রয়েছে তবে এ সংকট আগামী ১ সপ্তাহ পর থাকবে না। আমরা ডিলারদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করার জন্য নির্দেশনা দিয়েছি। আশা করি দ্রুত সংকট কেটে যাবে। কৃষকরা তাদের চাহিদা অনুযায়ী সার পাবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০