আল আমিন, নাটোর প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালিত

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. আসমা খাতুন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পর্যটন কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি একটি দেশের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার পর্যটন খাতকে আরও আধুনিক, সুগম ও আকর্ষণীয় করে তুলতে পারে।

তারা আরও বলেন, নাটোরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ বিভিন্ন দর্শনীয় স্থানকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে। এর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান জানান তারা। সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নাটোরকে একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বক্তারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০