আল আমিন, নাটোর প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হলেন নাটোরের মেয়ে সালমা

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার সম্প্রতি প্রকাশিত ফলাফলে সিভিল জজ হিসেবে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন নাটোরের কৃতি সন্তান মোছাঃ সালমা খাতুন।

সালমা খাতুন নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের আগদীঘা খাঁ পাড়া গ্রামের মোঃ ছলেমান আলীর কনিষ্ঠ কন্যা। মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিনি আজ এই গৌরবময় অবস্থানে পৌঁছেছেন। তার শিক্ষাজীবন ছিল অত্যন্ত কৃতিত্বপূর্ণ। সালমা ২০১৩ সালে নাটোর সদর উপজেলার আগদীঘা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৫ সালে চন্দ্রকোলা ডিগ্রি কলেজ (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ, চন্দ্রকলা, নাটোর) থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেন। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। সেখানেও তিনি মেধার স্বাক্ষর রাখেন,এলএলবি (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে ২য় এবং এলএলএম (মাস্টার্স) পরীক্ষায় প্রথম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। ভবিষ্যতে একজন দক্ষ ও সৎ বিচারক হিসেবে দেশের মানুষের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চান সালমা।

তার এই অনন্য সাফল্যে পরিবার, এলাকাবাসী ও তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০