কাহারোলে অসহায় দম্পতির পাশে দাড়ালেন জনপ্রিয় স্থানীয় নিউজ পোর্টাল নজর টিভি-২৪-এর সম্পাদক, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী রশিদুল ইসলাম টিপু।
২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় দিনাজপুরের কাহারোল উপজেলার ঈশানপুর গ্রামের অসুস্থ ও অসহায় ভবেশ চন্দ্র রায় ও নিরু রানী রায়ের মানবিক সহায়তার আবেদন নিয়ে সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়ান তিনি।
সংবাদটি নজরে আসার পর মানবিক উদ্যোগ নিয়ে তিনি অসহায় এই পরিবারের জন্য প্রায় এক মাসের প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে তাদের বাড়িতে ছুটে যান।
সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা, সাবানসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এসব সামগ্রী পেয়ে ভবেশ চন্দ্র রায় ও নিরু রানী রায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রশিদুল ইসলাম টিপুর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্থানীয়রা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি মানবিক প্রতিবেদন যে একজন অসহায় পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারে—এই ঘটনাটি তারই একটি সুন্দর উদাহরণ।
মানবিক এই উদ্যোগের জন্য নজর টিভি-২৪-এর সম্পাদক রশিদুল ইসলাম এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
মন্তব্য