আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাাহার জংশন স্টেশনের নবনির্মিত ফুট ওভারব্রিজের উদ্বোধন

বগুড়ার আদমদীঘি উপজেলার গুরুত্বপূর্ণ সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে নবনির্মিত ফুট ওভারব্রিজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নবনির্মিত ফুট ওভারব্রিজটির উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি।

উদ্বোধন উপলক্ষে সান্তাহার জংশন স্টেশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সান্তাহার শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খাতুনের সভাপতিত্বে ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম জুয়েল রানা, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নুর এ নবী, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, সান্তাহার রেলওয়ে শ্রমিক দলের সভাপতি আনারুল ইসলাম লুলু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মহিত তালুকদার এমপি বলেন, সান্তাহার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। রেলস্টেশনে যাত্রীদের পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নবনির্মিত ফুট ওভারব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ট্রেনযাত্রীরা নিরাপদে ও সহজে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াত করতে পারবেন।
তিনি আরও বলেন, ফুট ওভারব্রিজ চালুর ফলে রেললাইনের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপারের প্রবণতা কমবে এবং যাত্রীদের চলাচলে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে।
উদ্বোধন শেষে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ফুট ওভারব্রিজটি পায়ে হেঁটে পরিদর্শন করেন। পরে তিনি সান্তাহার রেলওয়ে স্টেশনে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে স্টেশনের বিভিন্ন কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০