নাটোরের নলডাঙ্গায় চলনবিল পুনরুদ্ধারের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১০.৩০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চলনবিল পুনরুদ্ধারে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, চলনবিল পুনরুদ্ধার করতে অবৈধ দখলদারদের উচ্ছেদ সহ নদী ও জিয়া খাল খনন করা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক এম এ হাফিজ, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।
মন্তব্য