নলডাঙ্গা প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় সরকারি আমগাছের ডাল কাটার অভিযোগ, ধামাচাপার তৎপরতা

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় সরকারি জায়গায় লাগানো ফলন্ত আমগাছের বড় বড় ডাল কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় সরকারি জায়গায় লাগানো বেশ কয়েকটি ফলন্ত আমগাছের বড় বড় মূল ডাল কেটে ফেলা হয়। উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পারলে সংশ্লিষ্টরা কাটা ডালগুলো ঘটনাস্থলে রেখে চলে যান বলে জানা গেছে।

এরপর ঘটনাটি যাতে আর সামনে না আসে, সে জন্য স্থানীয় নেতৃবৃন্দসহ প্রশাসন ও বিভিন্ন দপ্তরে ওই মহলের পক্ষ থেকে দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, সরকারি জায়গায় লাগানো গাছ বা গাছের ডাল কেউ ইচ্ছেমতো কাটতে পারবেন না। মাধনগরের ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০