মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে বকনা গরু-টিউবওয়েল দিলেন জুয়েল

রাজশাহীর চারঘাট উপজেলার চাঁইপাড়া গ্রামে ক্যান্সার আক্রান্ত একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন চারঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল। পরিবারের জীবিকার সহায়তায় তিনি তাদের হাতে একটি বকনা গরু তুলে দিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পানির সংকটে থাকা কয়েকটি পরিবারের জন্য একটি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চাঁইপাড়া গ্রামে গিয়ে ক্যান্সারে আক্রান্ত আইরিনের পরিবারের হাতে বকনা গরুটি তুলে দেন আসাদুজ্জামান জুয়েল। আইরিনের স্বামী আরমান। তাঁদের দুই মেয়ে রয়েছে। আইরিনের চিকিৎসা ও সংসারের ব্যয় চালাতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে পরিবারের আয়ের একটি উৎস তৈরির উদ্দেশ্যে গরুটি দেওয়া হয়েছে বলে জানান জুয়েল।

তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আইরিনের অসুস্থতার কথা জানতে পেরে তার পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। গরুটি ভবিষ্যতে তাদের আয়ের একটি উৎস হবে বলে আশা করি।

এদিকে একই গ্রামের চারঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধা রমেছার দীর্ঘদিনের পানির সংকটও দূর হয়েছে। মৃত ফরমানের স্ত্রী রমেছার দুই ছেলে ও দুই মেয়ে। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধাকে বাড়ি থেকে বেশ দূরের মসজিদ থেকে পানি সংগ্রহ করে আনতে হতো। শারীরিক দুর্বলতার কারণে দূর থেকে পানি বহন করা তাঁর জন্য ছিল কষ্টকর।

স্থানীয় বাসিন্দারা জানান, শুধু রমেছা নন, আশপাশের আরও ছয়-সাতটি পরিবারকেও দীর্ঘদিন ধরে দূর থেকে পানি সংগ্রহ করতে হতো। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের অনুরোধে সেখানে একটি টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেন জুয়েল।

জুয়েল বলেন, রমেছাসহ কয়েকটি পরিবারের পানির কষ্টের কথা জানতে পেরে টিউবওয়েল দেওয়ার উদ্যোগ নিয়েছি। কয়েকটি পরিবার এতে উপকৃত হবে এটাই সবচেয়ে বড় বিষয়।

টিউবওয়েল স্থাপনের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাঁরা জানান, আগে বাড়ি থেকে দূরে গিয়ে পানি সংগ্রহ করতে হতো। এতে বিশেষ করে নারী ও বয়স্কদের দুর্ভোগ পোহাতে হতো। এখন বাড়ির কাছেই পানির ব্যবস্থা হওয়ায় তাঁদের কষ্ট অনেকটাই কমবে।

স্থানীয়রা অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং পানির সংকট নিরসনে উদ্যোগ নেওয়ায় জুয়েলকে ধন্যবাদ জানান।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০