নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া।
সভায় ২৬তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট নিশ্চিতকরণ, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন এবং ২০২৫-২৬ অর্থবছরের বহিঃনিরীক্ষক প্রতিবেদন অনুমোদন করা হয়। এছাড়া ২০তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির কার্যবিবরণী অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ ২০২৬-২৭ অর্থবছরের প্রধান নির্মাণকাজ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
সভায় উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং পিবিজিএমএস (অব.), এরিয়া সদর দপ্তর বগুড়ার কর্নেল এডমিন কর্নেল আবু রেজা মোহাম্মদ নাসিরউদ্দীন একরাম, বিজিবিএম, পিএসসি, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সমন্বয়কারী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সায়েদুর রহমান (অব.), বাউয়েটের বিভিন্ন অনুষদের ডিন, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তারা।
মন্তব্য