আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও, উদ্ধারে কর্তৃপক্ষের দৃশ্যমান উদ্যোগ নেই

বগুড়ার আদমদীঘিতে সরকারি জলমহাল ইজারার ডিসিআর ও চুক্তিনামা ফি বাবদ প্রায় ১২ লাখ টাকা জমা নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক কর্মচারী উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এতে বেশ কয়েকজন ইজারাগ্রহীতা এখনো ডিসিআর ও জলমহালের দখল না পেয়ে ক্ষতির আশঙ্কায় রয়েছেন।
অভিযোগ উঠেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী ইব্রাহিম খলিলুল্লাহ ইজারাগ্রহীতাদের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও সব টাকা জমা দেননি। কয়েকটি জলমহালের টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে ২৩ জনকে ডিসিআর দেওয়া হলেও তার কাছে আরও প্রায় ১২ লাখ টাকা ছিল বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, বাংলা ১৪৩৩ থেকে ১৪৩৫ সন পর্যন্ত তিন বছরের জন্য সরকারি জলমহাল ইজারার লক্ষ্যে চলতি বছরের এপ্রিল ও মে মাসে দুই দফায় দরপত্র আহ্বান করে উপজেলা জলমহাল ইজারা কমিটি। দ্বিতীয় দফায় ৮১টি সিডিউল জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৬৬টি জলমহাল ইজারার অনুমোদন দেওয়া হয়।

এরপর অনুমোদিত ইজারাগ্রহীতাদের ডিসিআর ও চুক্তিনামার ফি জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ইজারাগ্রহীতারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মচারী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নগদ টাকা জমা দেন।
ইজারাগ্রহীদের অভিযোগ, প্রায় দেড় মাস ধরে ইব্রাহিম খলিলুল্লাহ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে কাশিমালকুড়ি বেকার সমিতি, বিনসারা বেকার সমিতি, মুরইল বেকার সমিতিসহ বেশ কয়েকটি সমিতি এখনো ডিসিআর ও জলমহালের দখল পায়নি।

ইজারাগ্রহীতারা বলছেন, জলমহালের দখল পেতে বিলম্ব হলে ইজারার তিন বছরের মেয়াদের একটি বড় অংশ নষ্ট হবে। কিন্তু মেয়াদ অনুযায়ী ইজারা শেষ হয়ে গেলে অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ না থাকায় তারা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জলমহাল ইজারা কমিটির সভাপতি মাসুমা বেগম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ ইতোমধ্যে কিছু টাকা ফেরত দিয়েছেন এবং কয়েকজন ইজারাগ্রহীতাকে ডিসিআর দেওয়া হয়েছে। টাকা উদ্ধার হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে সংশ্লিষ্ট কর্মচারী ইব্রাহিম খলিলুল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০