নাটোরের গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রবীণদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি বের করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, রবিউল ইসলাম ও সাংবাদিক আলী আক্কাছ বক্তব্য দেন।
সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
আলোচনা শেষে ইউএনও ফাহমিদা আফরোজ প্রবীণদের হাতে নিত্যপ্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেন। বক্তারা প্রবীণদের বোঝা নয়, সমাজের সম্পদ হিসেবে বিবেচনা করে তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্নশীল আচরণের আহ্বান জানান।
মন্তব্য