শাজাহানপুর (বগুড়া) প্রতিবেদক
২ অক্টোবর ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার চাই ভুক্তভোগী

বগুড়ার শাজাহানপুরে রাতের আঁধারে বারবার সেচের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন এক কৃষক। তিন মাসের ব্যবধানে একই কৃষকের সেচযন্ত্রের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। বারবার চুরির শিকার হলেও এখনো কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

সর্বশেষ গত রাতে উপজেলার চোপিনগর ইউনিয়নের কচুয়াহদ গ্রামে মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল বাসেদ মণ্ডলের সেচের ট্রান্সফরমার চুরি হয়েছে। এর আগে প্রায় তিন মাস পূর্বে একই কৃষকের দুটি সেচ মেশিনের দুটি ট্রান্সফরমার চুরি হয়। ওই ঘটনায় চুরি যাওয়া ট্রান্সফরমারের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।

পরে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ অফিস থেকে নতুন ট্রান্সফরমার কিনে সেচকাজ চালু করেন তিনি। কিন্তু আবারও ট্রান্সফরমার চুরি হওয়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন এই কৃষক।

স্থানীয়দের কেউ কেউ বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগকারী বৈদ্যুতিক মিস্ত্রিদের কারও কারও সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করছেন। আবার কয়েকজন গ্রামবাসীর দাবি, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধের জেরে প্রতিপক্ষ তাঁকে হয়রানি করতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা চোরচক্র শনাক্ত, চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “আমরা দ্রুত চোরচক্রকে ধরার চেষ্টা চালাচ্ছি।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০