আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২ অক্টোবর ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রসাশনের আয়োজনে শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমিন, উদ্যোক্তা মাসুদ রানা, সেলিনা আক্তার, আশরাফুল ইসলাম,

শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ​আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​সমাপনী বক্তব্যে সভাপতি ও ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সকল ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। কৃষি, শিল্প এবং সেবা খাতসহ প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহার ও দক্ষতার উন্নয়ন ঘটিয়ে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
উপজেলা প্রশাসন স্থানীয় পর্যায়ে সম্পদ ও সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়ন অর্জনে বদ্ধপরিকর।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০