নাটোরের নলডাঙ্গায় “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় ” এই প্রতিপাদ্যে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক শামীম হোসেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আরো বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহারে জ্ঞান অর্জন করতে হবে। বর্তমান বিশ্বে উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তির জ্ঞান অর্জন ছাড়া টিকে থাকা অসম্ভব।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবু তাহের, নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম মোস্তফা, নলডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব জহুরুল ইসলাম প্রমূখ।
মন্তব্য