মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
৩ অক্টোবর ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে ক্রীড়া সামগ্রী বিতরণ ও ভোটারদের সঙ্গে জুয়েলের মতবিনিময়

রাজশাহীর চারঘাট পৌরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ডে পৃথক কর্মসূচিতে কিশোর-তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন চারঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল।

শুক্রবার (২ অক্টোবর) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কিশোর-তরুণদের মাঝে জার্সি, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর পরে চারঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় ভোটাররা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। জুয়েল তাঁদের কথা শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আব্দুস সামাদ, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মতিউল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জুবায়ের ইসলাম।

এ সময় স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০