মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউয়েট শিক্ষার্থীর আন্তর্জাতিক সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার অর্জন করেছেন।

রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে গত ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক সম্মেলন ও গবেষণা মেলা-২০২৬-এ এ পুরস্কার অর্জন করেন বাউয়েটের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা রব দিশা ও তাঁর দলের সদস্য মোছা. নুসরাত জাহান ও অরূপ রতন পাল।

‘এডুকেশন অ্যান্ড পাবলিক হেলথ’ উপ-প্রতিপাদ্যের অধীনে দলটি “Smartphone Usage Duration and Purpose; Their Effects on Academic Performance through Academic Distraction among Bangladeshi Students” শীর্ষক গবেষণাপত্র পোস্টার আকারে উপস্থাপন করেন।

গবেষণায় বাংলাদেশের শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের সময়কাল ও উদ্দেশ্য এবং এর ফলে একাডেমিক মনোযোগ বিচ্যুতির মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফলে বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়।

এ অর্জনে বিজয়ী শিক্ষার্থী ও গবেষণা দলের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। তিনি ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে তাদের আরও সাফল্য কামনা করেন।

এ সময় ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. সানোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০