দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শনিবার (০৩ অক্টোবর ২০২৬) রাত সাড় ১০টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ কড়িয়া বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি চৌকস দল সীমান্ত পিলার ২৭৯/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানার নন্দাইল নামক স্থানে অবস্থিত বিজিবি’র অস্থায়ী পোস্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা রাতের অন্ধকারের সুযোগে মালামাল ফেলে পালিয়ে যায়।

​পরে টহলদল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত এই মদের আনুমানিক সিজার মূল্য ২৮,৫০০ (আটাশ হাজার পাঁচশত) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

​পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান সহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০