বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উপলক্ষে রাজশাহীর বাঘায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন, বাঘার আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো. তকী ফয়সল তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা শিক্ষা অফিসার আবু জাফর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মামুনুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উপস্থিত শিক্ষকগণ তাদের বক্তব্য বর্তমান পরিলক্ষিত নানা সমস্যা কথা বলেন এবং শিক্ষকদেরও আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন। এই আয়োজনকে তারা সাধুবাদ জানিয়েছেন।

পরিশেষে সকল শিক্ষাগুরুদের সম্মান বিনম্র শ্রদ্ধা রেখে ও উপজেলা চত্ত্বরে র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০