আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে-রেজু এমপি

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু বলেছেন, মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের সন্তানরা মাদকাশক্ত হয়ে পরিবার ও সমাজকে ধ্বংস করছে। মাদক কারবারি ও মাদকসেবী এরা সমাজের শত্রু। যে কোন মূল্যে তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

​তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। সুতরাং মরণব্যাধি ও সমাজ বিধ্বংসী মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে যে যার অবস্থান থেকে কাজ করতে হবে।
​তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা অর্জনের মধ্যদিয়ে তোমাদের জীবনকে বিকশিত করতে হবে। তোমরা এ দেশের আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠলে দেশও উন্নত হবে।

নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সাইবার ক্রাইম থেকে নিজেকে দূরে রাখতে হবে। সকল প্রকার সামাজিক অপরাধ থেকে নিজেদের রক্ষা করা তোমাদের নৈতিক দায়িত্ব। তিনি গতকাল রোববার আত্রাই থানা কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন প্রমুখ। সভায় আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এবং আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। এর আগে এমপি রেজু শেখ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধে রাণীনগর ও আত্রাই অংশে নিজস্ব অর্থায়নে নির্মিত দু’টি পুলিশ বক্স উদ্বোধন করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০