মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দনগাছী রেলস্টেশন সংস্কারের শুভ উদ্বোধন

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনের সংস্কারকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৯ টায় নন্দনগাছী রেলস্টেশন সংস্কার বাস্তবায়ন কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সংস্কারকাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, নন্দনগাছী রেলস্টেশনটি এ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে স্টেশনটির বিভিন্ন সমস্যা ও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি স্থানীয়রা তুলে ধরে আসছিলেন। স্টেশনটির সংস্কারের মাধ্যমে যাত্রীসেবার মান উন্নত হবে এবং এলাকার মানুষের রেল যোগাযোগ আরও সহজ হবে।

তিনি বলেন, নন্দনগাছী রেলস্টেশনের উন্নয়ন শুধু একটি স্টেশনের উন্নয়ন নয়; এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগ। রেলসেবাকে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন এবং চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মিজানুর রহমান মিজান, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নিমপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান, নন্দনগাছী বাজার কমিটির সভাপতি আব্দুল খালেকসহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, নন্দনগাছী রেলস্টেশনটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল। স্টেশনের সংস্কার হলে যাত্রীদের দুর্ভোগ কমবে এবং রেলসেবার মান বাড়বে। একই সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর গত ৫ অক্টোবর নন্দনগাছী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লুপ লাইনে প্রথম যাত্রীবাহী ট্রেন থামে। এর মধ্য দিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে। এরপরই স্টেশনটির সংস্কারকাজের উদ্বোধন হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০