মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপিত

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ আইইইই বাউয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে ‘আইইইই দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাউয়েটের প্যানোরমা ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রকৌশল শিক্ষায় গবেষণা, উদ্ভাবন, পেশাগত দক্ষতা, নৈতিকতা ও জীবনব্যাপী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আইইইই’র বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টারের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসাইন ‘উচ্চ ভোল্টেজ সরাসরি বিদ্যুৎ প্রবাহ আন্তঃসংযোগের মাধ্যমে বাংলাদেশে আন্তঃসীমান্ত বিদ্যুৎ আমদানি: প্রযুক্তি, পরিচালনা ও জাতীয় গ্রিডে সংযুক্তি’ শীর্ষক কারিগরি সেমিনার পরিচালনা করেন।
অপর সেশনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সাবেক সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর প্রকৌশলী মো. শেখ শাদী ‘ডিগ্রির গণ্ডি পেরিয়ে: প্রকৌশল শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন’ শীর্ষক সেমিনার পরিচালনা করেন। তিনি একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ, দলগত কাজ, নেতৃত্ব, সমস্যা সমাধান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আমন্ত্রিত বক্তাদের হাতে ক্রেস্ট এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের শিক্ষার্থী ফারহান ও তুলি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং পিবিজিএমএস (অব.), রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ইইই বিভাগের প্রফেসর ড. মো. ওসমান গণিসহ বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০