শাজাহানপুর (বগুড়া) প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যুবদলের

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনের আমরুল ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগ করেছে শাজাহানপুর উপজেলা যুবদল। একই সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও অ্যাডমিনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ অক্টোবর আমরুল ইউনিয়নের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তিনি ওই কর্মসূচিগুলোতে অংশ নেন। সেখানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি আমরুল ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
তবে ওই দিন সন্ধ্যার পর কয়েকটি ফেসবুক আইডি থেকে আমরুল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন না এবং কর্মসূচি বয়কট করেছেন—এমন তথ্য প্রচার করা হয় বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সিদ্ধান্তে সংসদ সদস্যের কর্মসূচি বয়কট করা হয়েছে বলে বক্তব্য দিয়েছেন। যুবদলের দাবি, এ ধরনের বক্তব্য দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তারা বলেন, বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও অ্যাডমিনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মোরশেদ মিল্টনের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়। বক্তারা দাবি করেন, শাজাহানপুর ও গাবতলী এলাকায় রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এ ছাড়া শাজাহানপুরে পৌরসভা প্রতিষ্ঠার দাবি প্রক্রিয়াধীন রয়েছে এবং ভবিষ্যতে হাসপাতাল ও মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০