আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

এক মুহূর্তে স্বপ্নের বসতভিটা ছাই। চোখের সামনে ছাই হয়ে গেল বছরের পর বছর ঘাম ঝরানো উপার্জনের সমস্ত সম্বল। নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের একপ্রস্থ কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই অবশিষ্ট নেই।

​গত ৭ অক্টোবর (বুধবার) ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিল দুর্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ফেরদৌস ওই গ্রামের আব্দুর রশিদ দপ্তরীর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ঘরে তালা দিয়ে মাঠে কাজ করতে গিয়েছিলেন দিনমজুর ফেরদৌস। কাজ শেষে বাড়ি ফিরে দেখেন, তার পুরো ঘর লেলিহান শিখায় জ্বলছে। প্রতিবেশীরা ততক্ষণে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব শেষ। ঘরের টিনের চালা, টেলিভিশন, হাঁড়ি-পাতিল, জমানো ধান-চাল এবং নগদ ২০ হাজার টাকাসহ ভেতরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

​আবেগপ্লুত কণ্ঠে ফেরদৌস বলেন, পরনে যে কাপড়টা আছে, এটা ছাড়া আর কিছুই বাঁচাতে পারিনি। আজ রাতে রেঁধে খাওয়ার মতো একমুঠো চালও অবশিষ্ট নেই। অগ্নিকাণ্ডে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে,

সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তিনি আরও বলেন, নিজস্ব কোনো জমিজমা না থাকায় দিনমজুরি করেই চরম কষ্টে সংসার চালিয়ে আসছিলেন। এ অবস্থায় মাথা গোঁজার ঠাঁই পেতে সরকারি মানবিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তিনি।

​এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা এবং কিছু শুকনো খাবার প্রদান করা হয়েছে।

​অন্যদিকে আত্রাই থানার (ওসি) মো. মাহাবুব আলম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০