লালপুর প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

মেয়ের কণ্ঠ নকল করে ‘সুমাইয়া আক্তার’ পরিচয়ে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মোবাইল ফোনে কথিত বিয়ে এবং পরে শ্বশুর পরিচয়ে যোগাযোগ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) সকালে নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে শান্ত আলী (২০) ও তার বাবা শহিদুল ইসলাম (৩৮)কে আটক করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, শান্ত আলী মেয়ের কণ্ঠ নকল করে ‘সুমাইয়া’ পরিচয়ে ওই প্রবাসীর সঙ্গে যোগাযোগ করতেন। একপর্যায়ে প্রেমের সম্পর্ক ও মোবাইল ফোনে কথিত বিয়ের পর নিজের বাবা শহিদুল ইসলামকে শ্বশুর পরিচয়ে প্রবাসীর সঙ্গে কথা বলান। এরপর বাবা-ছেলে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে বিপুল অর্থ নেন বলে অভিযোগ।

পুলিশ আরও জানায়, আটক দুজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও বিভিন্ন অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। বুধবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রতারণায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করছে পুলিশ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০