বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
৯ অক্টোবর ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলে যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি .২২ বোরের এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে রাজশাহী জেলা পুলিশ। এ সময় এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিদের দুটি রিকলও পাওয়া গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিট থেকে বাঘা থানাধীন চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ অভিযান শুরু হয়। রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মো. মামুন অর রশিদের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এটিএম মাইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে রাজশাহী জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বাঘা থানা পুলিশ ও নৌ-পুলিশ অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের মো. আমজাদ হোসেনের (পিতা: মো. আফাজ উদ্দিন) কলাবাগান থেকে একটি .২২ বোরের এয়ারগান উদ্ধার করা হয়। এ ছাড়া পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের খেজুরবাগান থেকে একটি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়।

অন্যদিকে, গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর গ্রামে রুহুল আমিনের বসতবাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চরাঞ্চলে পরিচালিত এ যৌথ অভিযান চলমান রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০