আল আমিন, নাটোর প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে। কোনো দেশকে পিছিয়ে দিতে বা ধ্বংস করতে হলে প্রথমেই সেই দেশের শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিতে হয়। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সেই কাজই করে গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরীক্ষার হলে শিক্ষার্থীরা সাদা খাতা জমা দিয়েও জিপিএ-৫ পেত বলে অভিযোগ রয়েছে। আবার সামান্য লিখলেও গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটতো। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাব্যবস্থার এ তামাশা ও খামখেয়ালিপনা বন্ধ করা হয়েছে। এখন পড়াশোনা না করে কেউ পাস করতে পারবে না।

তিনি বলেন, বিএনপি সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গত অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বাধিক অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার কোনো বিকল্প নেই।

হুইপ বলেন, ‘বিএনপি সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায়। বিএনপি সন্ত্রাস ও অরাজকতায় বিশ্বাস করে না। একটি মহল প্রতিবেশী দেশে বসে নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ বিভিন্ন ধর্ম ও মতের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছেন। সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব ও ঐতিহ্য পালন করেন। দেশে ধর্মীয় বিদ্বেষের কোনো পরিবেশ তৈরি হতে দেয়া যাবে না। প্রত্যেক ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০