মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে

রাজশাহীর চারঘাটে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। চারঘাট ও বাঘা উপজেলার তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, চারঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান।

এ সময় আরও বক্তব্য দেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার, বাঘা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাবুদ্দিন মন্ডল, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুর নূর, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল এবং বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। সরকারি এ কার্যক্রমের সুফল যেন প্রকৃত উপকারভোগীরা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সংশ্লিষ্ট কর্মকর্তা, তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কার্যক্রম ১০ ও ১১ অক্টোবর পর্যন্ত চলবে। এতে দুই উপজেলার মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশগ্রহণ করছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০