মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

রাজশাহীে চারঘাট উপজেলার সরদহ রোড রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশনের আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সরদহ রোড রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে সরদহ রোড স্টেশন উন্নয়ন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

শলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্টেশন উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি জাহাঙ্গীর মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর, শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ সরদহ রোড রেলওয়ে স্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্টেশনটিতে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবির বিষয়ে কথা বলেন। পাশাপাশি এলাকার মাদক সমস্যা নিয়েও বক্তব্য দেন এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সরদহ রোড রেলওয়ে স্টেশনটি এলাকার মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। এতে যাত্রীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে।

বক্তারা আরও বলেন, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সার্বিক পরিবেশের উন্নয়ন প্রয়োজন। দীর্ঘদিনের এ দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

এ সময় চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসউদ, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুটসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

২

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৩

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৪

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৭

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৮

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৯

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১১

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৪

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৫

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৬

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৭

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৮

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৯

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২০